• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:৫৭
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:৫৭

 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে যখন সরকার গঠন হবে, তখন সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব। যেকোনো দল, ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না। রাষ্ট্র সংস্কার আমাদের করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শেখ রহমত উল্লাহ, আবদুল্লাহ আল আল রেদওয়ান, এমরান হোসেন, হাসান মজুমদার প্রমুখ।

পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে রওনা হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম