• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আজ শপথ নেবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৯
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৯

 

নিউজ ডেস্ক

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ শপথ গ্রহণ করেবেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে শপথ বাক্য পাঠ করাবেন।

বিষয়টি সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম