• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে আবারো এক রাতে ৬ বাড়িতে ডাকাতি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৩:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ৩:৪১

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি:প্রতিনিধি
ডাকাত দলের অভয়ারণ্য হিসাবে খ্যাত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একই রাতে পৃথক ৬ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে আড়াইহাজার পৌরসভার দীঘলদি ও নরিংদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল প্রথমে আখতার হোসেন ঢালী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, ২ টি ল্যাপটপ, মোবাইলফোন ও মূল্যবান মালামাল লুট করে।
অপরদিকে, রাত ৪টার দিকে একই গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও ২ ভরি স্বরণালঙ্কার ও একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এরপর জামান ডাক্তারের ভাড়াটিয়ার বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ১০ হাজার টাকা, সজল ভূইয়ার বাড়ি থেকে নগদ টাকাসহ এক ভরি স্বর্ণ ও নরিংদীর দুইটি বাড়িতে একইভাবে নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকার দলের প্রত্যেকের বয়স ছিল ২২ থেকে ২৮ বছরের মধ্যে। ডাকাতির সময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় কেউ মামলা করেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম