• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে ডরপ-এর র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ২:১৪
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ২:১৪

 

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ) এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ডরপ কেন্দ্রীয় কার্যালয়-এর সামনে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা পারিবারিক পরিসর থেকেই নারী-পুরুষের সমঅধিকার চর্চা শুরুর প্রতি জোর দেন।

তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এবং হয়রানী রোধকল্পে আধুনিক প্রযুক্তির নানাবিধ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি দেশের নারীশক্তির অর্থনৈতিক মুক্তির জন্য প্রযুক্তির ব্যবহারের উপরও তারা গুরুত্ব আরোপ করেন।

ডরপ-এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান আলোচনা সভায় বলেন, ‘মূলত তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নারীকে অনুপ্রেরণা জোগাতে এই বছরের নারী দিবসের স্লোগান নির্বাচন করা হয়েছে। যদিও আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এর পরও বিশ্বব্যপী ৩৭ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন না।’

তিনি আরও মন্তব্য করেন, ‘যদি নারীরা ইন্টারনেটে ব্যবহার না করেন অথবা অনলাইনে নিরাপদ বোধ না করেন তবে তারা ডিজিটাল দুনিয়ায় জড়িত থাকার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার বিকাশ ঘটাতে সক্ষম হবেন না, যা তাদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কিত পেশা অর্জনের সুযোগ হ্রাস করবে।’

‘ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে ৭৫ শতাংশ চাকরি এই ক্ষেত্রগুলোর সঙ্গে সম্পর্কিত হবে ফলে প্রযুক্তি ক্ষেত্রে নারীর কম পদচারণার কারণে উন্নয়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠা বেশ কঠিন হয়ে দাঁড়াবে।’

তিনি ডরপ এর উদ্যোগে নারীবান্ধব প্রকল্পসমূহ যেমন মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ এর ইতিবাচক প্রভাবের উপরও আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডর্‌প এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিদগ্ধজনেরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম