• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আপনারা রাস্তায় শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালাবেন : মঈন খান

প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪২
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক
রাস্তায় সিএনজি-অটোরিকশা শ্রমিকদের শৃঙ্খলাভাবে গাড়ি চালানোর আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালাবেন। সেইসাথে মানুষের সেবা করবেন।

শনিবার (২২ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে ১২ টি দাবি জানানো হয়েছে। ১২ টি দাবির মধ্যে ১০ টি দাবিকে সমর্থন করে ড. আবদুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এবং আমি যদি কোনো দায়িত্ব পাই, তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করবো।

তিনি বলেন, আমি আইটি মন্ত্রী ছিলাম। আইটি বাংলাদেশে প্রসারের জন্য আমি-ই সর্বপ্রথম কাজ করেছি। এদেশের সাবমেরিন কেবল আমি খালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করেছি।

আলোচনা সভায় খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মজিবুর রহমান সরোয়ার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি ভিপি রুহুল আমীন মুন্সি, সহ-সভাপতি আলতাব হোসেন সরদারসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম