• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ : আসিফ নজরুল

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৪৪
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার (১৩ জুলাই) রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এই ফরেনসিক বিশ্লেষনে দুটো বিষয় স্পস্ট হয়েছে। এক. পুলিশ আবু সাঈদকে টার্গেট করে প্রাণঘাতী অস্ত্র দিয়ে খুন করেছে।

দুই. আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করা হয়নি, তাকে এমনভাবে গুলি করা হয়েছিল যে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। এটা দেখে আমার আরেকটা জিনিস মনে হয়েছে। সেটি হচ্ছে আবু সাঈদ জেনে শুনেই খুন হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিবাদ করেছে।আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ!
এর আগে তিনি কোটা নিয়ে আরেকটি পোস্ট দেন।

সেখানে লিখেন- ২০১০ সালের ঘটনা। ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রচন্ড মন খারাপ করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী আমার বাসায় আসেন। সরকারি চাকরিতে কোটাব্যবস্থার কারণে সুযোগ পানানি এই মেধাবী ছাত্র-ছাত্রীরা।
তাদের সাথে কথা বলার কিছুদিন পর কোটা নিয়ে আমার প্রথম কলাম লিখি ২৫ জুন ২০১০ সালে। প্রথম আলো-তে প্রকাশিত এই লেখার শিরোনাম ছিল কোটা (৫৫) বনাম মেধা (৪৫)।
তিনি আরো লিখেন, এই লেখার আগে শ্রদ্ধেয় একজন আইনজীবীর সঙ্গে এ বিষয়ে একটা মতৈক্য হয়। কোটা নিয়ে আমি লিখব, এরপর বিদ্যমান কোটাব্যবস্থার কিছু অংশ সংবিধানবিরোধী—এই যুক্তিতে তিনি তা বাতিলের জন্য হাইকোর্টে মামলা করবেন, মোটামুটি এই স্থির করি আমরা। আমার লেখা ছাপা হলো, অনলাইনে বিপুলসংখ্যক পাঠকের সমর্থনও পাওয়া গেল।

কিন্তু এরপর আর শ্রদ্ধেয় আইনজীবী মামলা করতে রাজি হন না। তিনি সমাজে খুব প্রগতিশীল হিসেবে পরিচিত। তারপরও মুক্তিযোদ্ধা কোটা সংবিধানবিরোধী, এটি বললে তাঁকে জামায়াত-শিবির ভাবা হতে পারে, এই ভয় গ্রাস করে তাকে।
তার ভয় ভুল ছিল না। কোটা বাতিলের দাবীতে ২০১৩ সালে যে আন্দোলন হয় তাদের আখ্যায়িত করা হয় জামায়াত-শিবির হিসেবে। এর প্রতিবাদ করে ২০১৩ সালে ১৪ জুলাই লিখি ‘কোটা বনাম মুক্তিযুদ্ধের চেতনা’। এরপর ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোটা ব্যবস্থার নির্মমতা নিয়ে বহু লেখা লিখেছি। আলোচনা, বিবৃতি এবং রাস্তায় সক্রিয় থেকেছি। এই কোটা আন্দোলন থেকেই আওয়ামী লীগের ফ্যাসিষ্ট শাসনের অবসান ঘটে।
জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী ছাত্র-জনতার অবিনশ্বর অবদানের সাথে সাথে এই সময়ে স্বরণ করি এই আন্দোলনের সূচনালগ্নের তরুণদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম