• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা বিদেশিদের কাছে প্রভুত্ব না, বন্ধুত্ব চাই: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০২
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০২

 

কুড়িগ্রাম প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা বিদেশিদের কাছে প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই। এই কথাটি প্রমাণ করার জন্যই তিস্তাপারে আজকের এ সমাবেশ।

সোমবার বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট তিস্তা নদীরপারে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা বন্যা ও ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কখনো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো তারেক রহমানের নেতৃত্বে আস্থা স্থাপন করেছে মানুষ। তার নজির আজকের এই বিশাল গণজমায়েত।

তিনি বলেন, আন্তর্জাতিক বন্ধুদের আমরা বলব, নিরপেক্ষ আচরণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিস্তার এই ভয়াল থাবা থেকে মুক্তি দিন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতারা।

এছাড়া উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথায় অবস্থিত তিস্তা নদীর তীরবর্তীতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর শাখার আয়োজনে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা শাখা বিএনপির সদস্য সাবেক সভাপতি হায়দার আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবিব নয়ন, যুবদল নেতা আপন আলমগীর প্রমুখ।

জানা গেছে, তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম