• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আমাকে পুলিশ ধরতে চায়নি’ বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৫৩
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৫৩

 

গাজীপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে’, বিস্ফোরক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এ কথা বলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার দেড় মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে জামিনে বেরিয়ে আসেন তিনি।

কারাফটকে খবরের কাগজকে শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদ-পদবী নেই। আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি, আলাদতের প্রতি কৃতজ্ঞ।’

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন খবরের কাগজকে বলেন, ‘তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারনে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

গত সোমবার (২০ এপ্রিল) রাতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী মেয়ে কাইফা ইসলাম সিমরানসহ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম