• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১১:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অপপ্রচার করছেন বলে অভিযোগ করেছেন মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক সমাজসহ নেতারা।

এনসিপিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন এবং গত ১৪ এপ্রিল রূপনগরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওপর প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতাদের বিশৃঙ্খলা, হামলা দলীয়ভাবে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোসহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিরুদ্ধে ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রতিবাদে রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। সেখানে বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি নেতা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে।

নেতারা আরও বলেন, আমিনুল হকের বিরুদ্ধে যাই করেন, যত অপপ্রচার করেন, তার কিছুই করতে পারবেন না। আমরা তৃণমূল বিএনপির নেতাকর্মীরা আমিনুল হককে মাথায় করে রাখবো। আপনারা ভালো কাজ করার সুযোগ দেন, ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করেন। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে তার বিরুদ্ধে বলেন। কিন্তু একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে আপনারা এমন অপপ্রচার করতে পারেন না।

এ সময় বিএনপি নেতারা এনসিপি নেতাদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি তাদের ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-১১ নম্বর থেকে শুরু হয়ে মিরপুর অরজিনাল ১০ হয়ে প্রশিকার মোড় দিয়ে রূপনগর আবাসিক মোড়ে এসে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন-মহানগরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম