• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমি রোহিঙ্গা আর বিএনপি মোনাফেক: জুনায়েদ আল হাবিব

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২২
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২২

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর বাজারে বিএনপি জোটের (খেজুর গাছের) নির্বাচনী সমাবেশ প্রধান বক্তা হিসাবে জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, এই আসনের জন্য শ্যামল ভাই হয়েছে গুন্ডা, আমি হইছি রোহিঙ্গা আর বিএনপি হয়েছে মোনাফেক।

বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে বুধন্তি ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও জেলা তরুন দলের সভাপতি এড.আজিজুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথির ভাষনে বিএনপির কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, খেজুর গাছকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের জুনায়েদ আল হাবিব আওয়ামীলীগের আমলে অনেক অত্যাচার সহ্য করেছেন। প্রায় ২৪ মাস জেল খেটেছেন। উনাকে পাশ করাতে সবাইকে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু , সিনিয়র সহসভাপতি নাজমুল হক,কোতোয়ালি থানার যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, যুবদলের সভাপতি কামাল মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, তাতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু, আবু ইউসুফ সাদ্দাম, রুবেল মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি নয়ন, শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ, সামছুল হক, উলামা দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাঈনুল হোসেন চপল, সৌদি আরব বিএনপি নেতা আমিনুল ইসলাম মুছন, জিয়া উদ্দিন নয়ন, সরাইল বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান তপন, রুবেল মিয়া, মশু মিয়া প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম