• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৪২
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৪২

আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: এক্স

পঞ্চম সন্তান নেওয়ার বিষয়ে স্ত্রী উষা ভ্যান্সকে মজা করে একটি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে রসিকতাটি একদমই ভালো চোখে দেখেননি তার স্ত্রী। তিনি নাকি এমন এক স্থায়ী সমাধানের হুমকি দিয়েছেন যে ভ্যান্স সেই পরিকল্পনা থেকেই পিছু হটতে বাধ্য হয়েছেন! উষা সাফ জানিয়ে দিয়েছেন, তিন মাসের ছোট্ট সন্তানকে সামলানোর এই সময়ে ভ্যান্স যদি আবার নতুন সন্তানের কথা তোলেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্সের ‘ভ্যাসেকটমি’ করানোর ঘোষণা দিয়ে দেবেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে মজার এ কথোপকথনের কথা জানান ভ্যান্স। তিনি বলেন, কয়েক দিন আগেই মজা করে উষাকে তাদের পরিবার আরও বড় করার প্রস্তাব দিয়েছিলেন।

ভ্যান্স বলেন, ‘আমি ছয়টি সন্তান চাই। কয়েক দিন আগে উষার সঙ্গে মজা করে বলেছিলাম, চলো পঞ্চম সন্তানও নিয়ে ফেলি’।

এর জবাবে উষা তাকে সতর্ক করে বলেন, তাদের তিন মাস বয়সী শিশুটি থাকতে তিনি যদি আরও সন্তান নেওয়ার কথা মজা করেও বলেন, তাহলে এক্সে ঘোষণা করবেন যে ভ্যান্সের ভ্যাসেকটমি করানো হচ্ছে।

ভ্যান্স বলেন, ‘তাই আর এমন কথা বলছি না’।

১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান১৮ তলা থেকে পড়ে মা-ছেলের মৃত্যু, চিরকুটে স্বামীকে দ্বিতীয় বিয়ের আহ্বান
রেডওয়েভপ্রেস নামের একটি অ্যাকাউন্ট থেকে তাঁদের কথোপকথনের বিষয়টি প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাদের কথোপকথনে মজা পেয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

অনেক ব্যবহারকারী ভ্যান্স দম্পতির কথোপকথনকে মজার হিসেবে দেখেছেন। একজন মন্তব্যকারী তাদের সাধারণ মানুষের মতোই মনে হয়েছে বলে উল্লেখ করেন। তার মতে, তারা ‘গম্ভীর পেশাদার রাজনীতিকদের’ দেখে ক্লান্ত। আরেকজন কথোপকথনটিকে মিষ্টি আখ্যা দিয়ে ভ্যান্স পরিবারের প্রতি ভালো লাগার কথা জানান। তবে এ নিয়ে সমালোচনাও হয়েছে। একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, আরও সন্তান নেওয়ার বিষয়টি নিয়ে কেন মজা করা হচ্ছে। অন্য একজন সন্তান নেওয়ার ক্ষেত্রে মানুষের আর্থিক চাপের বিষয়টি সামনে আনেন।

জেডি ও উষা ভ্যান্সের পরিবারে বর্তমানে ছয়জন সদস্য। তাদের চার সন্তান হলো- ইউয়ান, বিবেক, মিরাবেল ও অ্যালেক। সবচেয়ে ছোট সন্তান অ্যালেকের বয়স এখন তিন মাস।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম