• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আ’লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত

প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৫:১০
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৫:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সাথে সমঝোতার প্রশ্নই অবান্তর।’

তিনি বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হৃদ্যতা হবে। আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সাথে দূরত্ব বাড়বে।’

বিএনপি ও জামায়াতের সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না- প্রশ্নে হাসনাত আবদুল্লাহ ‘না’ সূচক জবাব দেন।

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন এনসিপির মুখ্য (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় এনসিপিকে আরো শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শিগগিরই জেলা কমিটি ঘোষণা করার কথাও উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম