• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগ নেতারা জনবিচ্ছিন্ন হয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছে আ.লীগ : প্রিন্স

প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৩
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৩

 

নিউজ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ নেতারা জনবিচ্ছিন্ন হয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন। উনাদের ক্যাপ্টেন আমেরিকা থেকে ফিরলে নাকি উনারা খেলবেন। তারা যোগ্য প্রতিপক্ষের সাথে খেলতে ভয় পায় বলে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে থাকতে বাধ্য করছে। ফাঁকা মাঠে গোল দিতে মাঠকে অসমতল করে পক্ষপাতদুষ্ট রেফারি নিয়ে খেলতে চায় তারা।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, মাঠকে সমতল ও খেলার উপযোগী করে সকলের জন্য সমান সুযোগ দিয়ে নিরপেক্ষ রেফারি নিয়ে আসেন। বিএনপি নির্বাচনী ও রাজনীতির খেলায় নিশ্চিত বিজয়ী হবে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ জেলা বিএনপির পৃথক প্রস্তুতি সভা এবং শম্ভুগঞ্জ, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতাকর্মীদের সাথে মতবিনিময়, পথসভার স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন প্রিন্স।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ১ অক্টোবর ময়মনসিংহে অনুষ্ঠিতব্য রোডমার্চ সফল করতে এই প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের ভোটচুরির ষড়যন্ত্র শুধু দেশবাসীর কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও ধরা পড়েছে। শুধু ভোটচুরি নয়, সরকারের দুর্নীতি-লুটপাটসহ আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, গণমাধ্যম, ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ ও দলীয়করণও ধরা পড়েছে বলে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এ বিষয়ে সেচ্চার হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অনৈতিকভাবে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্র কাঠামো চুরমার করে দিয়েছে। গণআন্দোলনে সরকারকে দাবি মানতে বাধ্য করে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করা হবে।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে ভীত হয়ে আওয়ামী লীগ নেতারা সন্ত্রাসের ভাষায় কথা বলছেন। প্রকাশ্যে মাস্তানি কায়দায় হুমকি-ধমকি দিচ্ছেন। এসব তাদের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ মাত্র।

সভাসমূহে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম