• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ নেই: আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৪:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৪:৪৮

 

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর বিদেশিদের কোনও চাপ নেই। বিদেশিরা যদি (নির্বাচন সম্পর্কে) জানতে চায়, তাহলে তাদের বলতে আমাদের আপত্তি নেই; কারণ আমরা হত্যা বা মিথ্যার রাজনীতি করি না। আমরা কিছু গোপন করি না, তাই কূটনীতিকদের জানাতে আমাদের কোনও আপত্তি ও দ্বিধা নেই।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও পরামর্শ তারা শুনবে না। স্বাধীন দেশের নাগরিকদের জন্য যা ভালো তা আমরা করব।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা চাই সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা সংবিধানের বাইরে যাব না। সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে। আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কে নির্বাচনে অংশ নেবে, আর কে নেবে না সেটা রাজনৈতিক দলগুলোর ব্যাপার।- ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম