• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদলের নেতাদের উপর আ’লীগ সন্ত্রাসীদের হামলা, আহত ৫

প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৭:৫৯
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৭:৫৯

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের গাড়ি ভাংচুর করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আড়াইহাজার থানার দুরত্ত্ব ২’শ গজ। অথচ এ ঘটনার ব্যাপারে থানার ওসি আজিজুল হাওলাদার কিছুই জানেনা বলে জানান।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিকেলে তারা ফেরার পথে আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলার শিকার হন।

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসেছি। এর আগেই এখানে হামলা করে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে রক্তাক্ত আহত করা হয়েছে। সেসময় উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রথমে তাকে মারধর করেন। পরে আবার আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন এবং রক্তাক্ত আহত করেন।

ছাত্রদলের কয়েকজন নেতা জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ তাকে মারধর করার এক পর্যায়ে তার রক্তক্ষরণ শুরু হলে তাকে স্থানীয় জবেদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাড়িতে করে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত পৌছে দেয়া হয়। পরে সেখান থেকে তিনি ঢাকা ফিরে যান।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শরিফ এই ঘটনা অস্বীকার করে বলেন, আমরা নিরাপত্তার স্বার্থে পার্টি অফিসে নিয়ে তাদের বসিয়ে রেখেছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম