• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আ’ লীগে যোগ দেওয়া বিএনপি নেতাকে ফুল দিয়ে বরণ করে নিলেন কাদের মির্জা

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ২:২৮
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ২:২৮

 

জেলা প্রতিনিধি

আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন সুমনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার(৭ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় রাশেদ আহমেদ নামের আরেকজন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।

আবদুল্লাহ আল মামুন সুমন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন সুমন বলেন, আমি ছাত্রদল করে আসছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করতাম। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে ভুল বুঝতে পেরেছি। উন্নয়নের ধারাবাহিকতা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই এ দলে যোগ দিলাম।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে কাদের মির্জা বলেন, বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির রাজনৈতিক অবস্থান খুব ভালো। সুমন বিএনপির একজন ভাল নেতা। ভুল বুঝতে পেরে আওয়ামী লীগে যোগদান করেছে। তাই আমি ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে অদূর ভবিষ্যতে আরও অনেক নেতাকর্মী নতুন চমক নিয়ে আওয়ামী লীগে যোগদান করবেন বলে আমি আশা করছি।

এসময় বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম