• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:০৪
আপডেট: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:০৪

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বাণী,

“ইংরেজী নববর্ষ-২০২৩ উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইংরেজী নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক-এই কামনা করি। শুভ নববর্ষ।

নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে। গেল বছরের সকল গ্লানি, হতাশা, অপ্রাপ্তি ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ইংরেজী নববর্ষ-২০২৩ কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে।

বাংলাদেশের জনগণ ইংরেজী নববর্ষ-২০২৩ কে স্বাগত জানাচ্ছে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশে গণতন্ত্র এবং সুশাসনকে আলিঙ্গন করার প্রত্যয় নিয়ে। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, সুশাসন ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে জনগণ আজ মরণপণ লড়াইয়ে লিপ্ত। নতুন বছরে বাংলাদেশ দুঃশাসনমুক্ত হোক, গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হোক, জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হোক এবং আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে ভেঙ্গেপড়া রাষ্ট্রকাঠামো সকলে ঐক্যবদ্ধভাবে মেরামতের মাধ্যমে জনপ্রত্যাশিত শক্তিশালী গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন এবং প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু হোক-এই আমাদের প্রত্যাশা।

ইংরেজী নতুন বছর-২০২৩ সকলের জন্য হয়ে উঠুক আনন্দময়, সাফল্য ও সমৃদ্ধির, আমি এ কামনা করি।

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম