• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৪
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৪

124757

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটা আলোচনা হয়েছে। আমরা অবজার্ব (পর্যবেক্ষণ) করতেছি, ডেফিনিটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং ফরেন মিনিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেয়া হয়েছে, এটা একটু অবজার্ভ করার জন্য আরও দু-একদিন।’

তিনি আরও বলেন, ‘পোল্যান্ড ও রোমানিয়াতে আমাদের যারা রাষ্ট্রদূত আছেন, তারা ইতোমধ্যে দেখছেন, সেখানে কী হচ্ছে, ওখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আমাদের আপডেট দিচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’

সভায় ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে গতকাল রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনের কারাগারে আটক ২৮ বাংলাদেশি নাগরিককে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। দূতাবাস ইউক্রেনে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)-এর মাধ্যমেও আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com