• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:২৪

 

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি স্বর্ণের খনিতে বন্যার ঘটনায় অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভূগর্ভে এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ খবর প্রকাশ করেছে চায়না ডেইলি।

রাজধানী জাকার্তার দক্ষিণে পাহাড়ি এলাকায় অবস্থিত ওই খনিতে বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। খনির প্রায় ১০০ মিটার গভীর একটি গর্তে পানি জমে শ্রমিকরা আটকা পড়েন। উদ্ধারকারীরা পাম্পের সাহায্যে গর্ত থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

তবে অতিরিক্ত পানির স্তর, খনিতে প্রবেশের সংকীর্ণ পথ, পিচ্ছিল ভূখণ্ড এবং পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। একই সঙ্গে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খনির একটি অংশ থেকে ১১ শ্রমিক পানি ঢোকার আগেই বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বাকি শ্রমিকরা ভূগর্ভে আটকা পড়েন।

উল্লেখ্য, খনিটি ছিল অননুমোদিত বা অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনি। নিখোঁজ ১৩ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম