• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ইবি উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৪
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৪

 

ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও চাকরি প্রত্যাশীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে দুর্নীতি পরায়ণ আখ্যা দেন তারা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভিসি কার্যালয়ের সামনে অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা টিটো জামান, রাসেল জোয়ার্দারসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতা টিটো জামান বলেন, ‘আমরা এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিভিন্ন অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। তিনি একজন দুর্নীতি পরায়ণ। আমরা তার অপসারণ চাই। বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেকে দীর্ঘদিন ধরে কর্মরত। কিন্তু তাদের চাকরি স্থায়ী হচ্ছে না। বিগত প্রশাসন আমাদের একাডেমিক কাজের অনুমতি দিয়েছিল। কিন্তু বর্তমান প্রশাসন বিভিন্ন আশ্বাস দিলেও নিয়োগ প্রক্রিয়াতে যাচ্ছে না।’

আন্দোলনের বিষয়ে উপাচার্যের একান্ত সচিব আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, ‘উপাচার্য সমাবর্তনের উদ্দেশ্যে যশোরে আছেন। আমি রেজিস্ট্রারের কার্যালয়ে ছিলাম। এসে দেখি তারা কার্যালয়ের সামনে আন্দোলন ও চিল্লাপাল্লা করছে।’

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠ সাদৃশ একজনের কয়েকটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে বিশ্ববিদ্যালয় ও অভ্যন্তরীণ বেশকিছু বিষয়ে কথা বলতে শোনা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে উপাচার্যের অবস্থান জানতে চেয়ে বিবৃতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলী হাসান বলেন, ধারণা করছি অডিওটি এডিট করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম