• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ইরানের স্বর্ণ পদকজয়ী ক্রীড়াবিদ নিহত

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:১০
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:১০

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি সংগৃহীত

ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে তেলআবিবের হামলায় ইরানের নিহত হয়েছেন সাধারণ মানুষসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নাম। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন স্বর্ণ পদকজয়ী কারাতে খেলোয়াড় হেলেনা ঘোলামি।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন তেহরান টাইমস। ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী।

কারাতে নিয়ে বিশ্বজয় করার স্বপ্ন ছিল তার। তবে ইসরায়েলি বর্বরতায় নিমিষেই সবশেষ। হেলেনার আগে আরও ৬ ক্রীড়াবিদ ও এক কোচ প্রাণ হারান।

শুধু ক্রীড়াবিদ নয়, অশ্বারোহী মেহদি পৌলাদভান্দের পরিবারও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। একের পর এক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

যার ফলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ইরানের ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করেছে দেশটির স্পোর্টস কমিউনিটি। সেখানে সাধারণ জনগণ ও ক্রীড়াবিদ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম