• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ইসলামপুরে বিএনপির নির্বাচনী জনসভা ও গণমিছিল

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১২
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১২

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা ও একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙনসহ উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি।

এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জনসভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম