• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে যুবদল নেতাদের হামলা

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:১১
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:১১

 

নেত্রকোণা জেলা প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়া উপজেলায় পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত দুই যুবদল নেতা হলেন, আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম।

জানা গেছে, নেত্রকোণার আটপাড়ায় সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছিল। সকালে বর্ষবরণ অনুষ্ঠানে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গিয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং হামলা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম, কামাল হোসেনসহ যুবদলের বেশ কয়েকজন সদস্য। হামলার কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েল সাংমাকে লাঞ্ছিত করা হয়। পরে অনুষ্ঠানটি সাময়িক বন্ধ হয়ে যায়।

আটপাড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম সাংবাদিকদের বলেন, আমরা কয়েকজন একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার মেসেঞ্জারে একটি ব্যানার পাঠায়, যেখানে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে এ বিষয়ে জানতে চাই। এ সময় কিছুটা হট্টগোলের সৃষ্টি হয় অনুষ্ঠানস্থলে। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করেছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা ঢাকা পোস্টকে বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের, সাংস্কৃতিক প্রোগ্রামের দ্বিতীয় পর্ব চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। তারা অনুষ্ঠানের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে এবং উপস্থাপক কে কিল-ঘুষি মেরেছে। তারা সরকারি কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাদের মধ্যে নূর ফরিদ, কাইয়ুম এবং কামাল এই তিনজন ব্যক্তি আমাদের অনুষ্ঠানকে নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে আমরা পরিস্থিতি স্বাভাবিক করে পুনরায় অনুষ্ঠান চালু করেছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম