• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে বাংলাদেশ: জি এম কাদের

প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ৪:৫২
আপডেট: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ৪:৫২

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ঋণের দায় বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।

হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর জুরাইনে শ্যামপুর ও কদমতলী জাতীয় পার্টি থানা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে শ্রীলঙ্কার পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দশ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয়নি শ্রীলঙ্কা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ও বাংলাদেশে রাজনৈতিক বাস্তবতা একই। আর এ কারণেই শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে বাংলাদেশে।

দুটি দেশেই কোথাও জবাবদিহিতা নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের জন্য রাজা পেতে মুক্তিযুদ্ধে জীবন দেননি বীর শহীদরা। মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের প্রতিনিধি পেতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিনিধি পাইনি, পেয়েছি রাজা।

জিএম কাদের বলেন, ঋণ নির্ভর বাজেট হয়েছে। বাজেটে খেটে খাওয়া মানুষের জন্য ও বেকারত্ব কমাতে কোনো বরাদ্দ নেই। গেলো বছরও লক্ষ্য অনুযায়ী ট্যাক্স আদায় হয়নি। এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্যাক্স আদায় না হলে ঋণ করে কর্মকর্তাদের বেতন-ভাতা দিতে হবে। ব্যাংকগুলোতে টাকা থাকবে না। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে জিএম কাদের বলেন, আমরা বলেছি ভর্তুকি দিয়ে হলেও নিত্যপণের দাম সহনশীল মাত্রায় রাখতে হবে। মেগাপ্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে। আর কোনো মেগা প্রকল্প চাই না। আমরা চাই, মানুষ যেন খেয়ে-পড়ে বাঁচতে পারে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম