• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন গঠিত হবে: রাষ্ট্রপতি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ৬:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ৬:১৫

president

একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন গঠিত হবে: রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট

আগামীর বাংলাদেশকে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) উপহার দিতে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এ তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।

সার্চের প্রস্তাবিত এই ১০ জনের নাম থেকে একজন সিইসিসহ অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান, যারা দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করবে। তবে নিয়োগ প্রজ্ঞাপনের আগে ১০ জনের নাম প্রকাশ হচ্ছে না। ৫ জনের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এদিকে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে একটি ‘শক্তিশালী ও গ্রহণযোগ্য’ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেসে সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি আশা করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। যারা আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবে।

এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অনুসন্ধান কমিটির সদস্যরা তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সার্চ কমিটির সদস্যগণ ছাড়াও বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com