• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪০
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটাকেই সামনে নিয়ে এগোতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, আমাদের ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ তৈরি করেছে— বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলব।

এ সময় তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে উল্লেখ করে বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচার চালানো হচ্ছে। যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।

ভোটের গুরুত্বের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন প্রতি ৫ বছরে একবারই হয়। ভোট একটি আমানত; এটাকে নষ্ট বা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। আমরা সেই ব্যক্তিকে ভোট দেব যিনি ভোটের মর্যাদা সঠিকভাবে রক্ষা করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় জেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম