• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

এতিমখানার সেই শিশুর যে ভাইরাল চিঠি ছুঁয়েছে হৃদয়

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:৫৫
আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হৃদয়স্পর্শী ওই চিঠিটি দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে মানুষের আবেগ নাড়া দিয়েছে। গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও চিঠিটি প্রকাশ করা হয়।

নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিলো!’

পোস্ট করা ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, মায়ের হাতে দেওয়া ওই কাগজটিই ছিল তার নিজের লেখা চিঠি। চিঠিতে সে লিখেছে—।

‘আম্মা, আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো। ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’

শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। অনেকেই শিশুটির খোঁজ নিতে ও সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন।

পোস্টদাতা নাসরিন আক্তার শিশুটির মা। তিনি পোস্টের কমেন্ট বক্সে এতিমখানার ঠিকানা উল্লেখ করে সহায়তা করতে ইচ্ছুক মানুষের সঙ্গে যোগাযোগে সহায়তা করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম