• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

এবার বার্সেলোনায় জয়ার ‘নকশিকাঁথার জমিন’

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৬:১৫
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৬:১৫

 

সম্প্রতি ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতার পর এবার ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’।

সারা বিশ্বে মানবাধিকারের ওপর অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘নকশিকাঁথার জমিন’-এর প্রতিযোগিতার বিষয়টি আজ (৩ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই নিশ্চিত করেছেন জয়া আহসান।

তিনি লেখেন, ‘আমাদের সিনেমা নকশিকাঁথার জমিন (A tale of two sisters) ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (আইএফএফআই) পর এবার মনোনীত হয়েছে ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে।’

উৎসবটির তাৎপর্য তুলে ধরে জয়া লেখেন, ‘উৎসবটি মানবাধিকারভিত্তিক সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘটমান চলচ্চিত্র উৎসবের একটি। এই উৎসবটি শুধুমাত্র স্পেনেই নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের ওপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।’

নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্পটির ওপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান।

৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সেখানে সিনেমাটি দেখানো হবে বলেও জানান জয়া।

নকশিকাঁথার জমিন ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। সিনেমাটিতে রাহেলা চরিত্রে জয়া আহসান এবং সালেহা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শামস সেওতি।

আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী, আদ্রিতা ইবনাত খানসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম