• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

তথ্যপ্রযুক্তি

এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৮

 

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দেশের অন্যতম অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে কার্যক্রমে দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সহজকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
একই সঙ্গে ২০২৫–২৬ মেয়াদে অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডকে ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা করার স্বীকৃতি হিসেবে সহজকে একটি ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ বা প্রশংসাপত্রও দিয়েছে এয়ার অ্যাস্ট্রা।
এ দুটি স্বীকৃতি সহজ ও এয়ার অ্যাস্ট্রার মধ্যকার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান, কার্যক্রমে দক্ষতা বজায় রাখা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে সহজের অবদানকে স্বীকৃতি দিয়েছে বিমান সংস্থাটি।
দেশের ভ্রমণ ও বিমান পরিবহন খাতে অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে কাজ করছে সহজ। এয়ারলাইনসগুলোর সঙ্গে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা এবং যাত্রীদের সেবার অভিজ্ঞতা আরও উন্নত করার বিষয়টিকে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে আসছে।
সহজের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন প্রতিষ্ঠানটির কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের অব্যাহত আস্থার প্রতিফলন। এ স্বীকৃতি ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।
এয়ার অ্যাস্ট্রার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে চায় সহজ। একই সঙ্গে বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
এ স্বীকৃতির জন্য এয়ার অ্যাস্ট্রাকে ধন্যবাদ জানিয়েছে সহজ। আগামী দিনগুলোতে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সহজ সম্পর্কে
সহজের যাত্রা শুরু হয় ২০১৪ সালে, যার লক্ষ্য- বাংলাদেশিদের জীবনকে সহজ করা। সহজ এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ টিকেটিং প্ল্যাটফর্ম, যা মানুষের জীবনকে সহজ করতে এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নত করতে কাজ করছে। প্রথমে অনলাইন বাস টিকেটিংয়ের মাধ্যমে দেশের ভ্রমণ খাতে বিপ্লব ঘটিয়ে, সহজ তার সেবার পরিধি সম্প্রসারণ করেছে ফেরি/লঞ্চ, ইভেন্ট, বিনোদন, রেল এবং বিমান টিকেটিং পর্যন্ত। এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের টিকেটিং সমাধান একসঙ্গে পাওয়া যায়। সাদামাটা কিন্তু উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে, সহজ দ্রুত বর্ধনশীল এই বাজারে গ্রাহক এবং ব্যবসার জন্য পরিবহন, ই-কমার্স এবং অন-ডিমান্ড পরিষেবাগুলোর সংজ্ঞা নতুনভাবে গড়ে তুলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.shohoz.com/
মিডিয়া যোগাযোগ
ইমরান হোসেন মিলন | সিনিয়র ম্যানেজার, মিডিয়া রিলেশনস | বেঞ্চমার্ক পিআর
[email protected] |+8801515611605

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম