• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এরকম ভয়াবহ অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি : মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ২:৩৫
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ২:৩৫

 

আওয়ামী লীগকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে ভয়ঙ্কর প্রতারকরা দেশকে ধ্বংস করে ফেলছে। গ্রামে জঙ্গি নাটক সাজিয়ে সরকার পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতে চায়। জঙ্গিতো আওয়ামী লীগ। তারা মানুষ হত্যা করছে। এদেশের জনগণ এমনিতেই ধর্মপ্রাণ। তাদেরকে জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় এ সরকার। আজকে আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি। সবক্ষেত্রেই শুধু প্রতারণা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জাতি আজ কঠিন সময় পাড় করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমি প্রায়ই ফ্যাসিবাদের কথা বলি, অনেকে জানতে চান ফ্যাসিবাদ কি? আজকে আওয়ামী লীগের শাসন দেখলেই বুঝা যাবে ফ্যাসিবাদী শব্দের অর্থ কি। আজকে অবিচার অত্যাচারের নমুনা দেখুন। দেশে এক ব্যক্তির একদলীয় শাসন চলছে। তবে, আশার বাণী মানুষ জেগে উঠেছে, এগিয়ে আসছে।

২১ আগস্টের গ্রেনেড হামলা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, এখানে ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। ১৪৫ দিন রিমান্ডে নিয়ে তাড়াহুড়ো করে রায় দিয়ে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। শেখ হাসিনা নিজেও এ মামলায় সাক্ষী ছিলেন, তিনি যাননি। মুফতি হান্নানের ফাঁসির আগে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিল, তা প্রকাশ হওয়ার আগেই তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। অথচ বিএনপির শাসনামলেই মুফতি হান্নানকে গ্রেফতার করা হয়েছিল।

জিয়া পরিবারকে খুনি বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়াকে এদেশে গণতন্ত্র প্রবর্তনের খুন করা হয়েছে। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার সন্তান আজ গোটা জাতিকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী বলছেন বিএনপি নাকি খুনির দল।

কাজী জাফরের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি আমাদের নায়ক। আমাদের ফিল্মের হিরো ছিল উত্তম কুমার আর রাজনীতির নায়ক ছিলেন কাজী জাফর আহমদ। তার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি বলেন, একে একে প্রদীপ নিভে যাচ্ছে। আজকের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন ছিল। আজকে দেশে গণতন্ত্র ফিরে এনে সমাজে উনাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।

সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এসএমএম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম