• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

কলহ দূর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে : কাদের

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৬
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৬

4565241

কলহ দূর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে : কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের আভ্যন্তরীণ কোন্দল -কলহ দূর করে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য নেতা তৈরি করতে হবে। পকেট ভারি করার জন্য লোক সৃষ্টি করা যাবে না। ত্যাগী নেতাদের দলে কোনঠাসা করে না রাখতে নেতাদের প্রতিও আহবান জানান।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, গত নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। তাই এখন থেকেই শতভাগ প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষকে দূর্বল না ভাবতে নেতাকর্মীদের স্মরণ করে দেন। ষড়যন্ত্র চলছে, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে, সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে। অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি। ত্যাগী নেতারা আওয়ামী লীগের আস্থার ঠিকানা। আমারা আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক দল, পক্ষান্তরে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই মুহূর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দল।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতা কে? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, তাদের দুই শীর্ষ নেতা দণ্ডপ্রাপ্ত আসামি, আইন অনুযায়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাই জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে চলেছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com