• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কামাল জামানের মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৬:২২
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৬:২২

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শিবচরের ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম খান, উপজেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা।

তবে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর-১ আসন থেকে মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে টায়ার জ্বালিয়ে মনোনয়নের বিরোধিতা করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন।

এদিকে গত ৪ নভেম্বর সন্ধ্যায় কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিজ্ঞপ্তি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম