• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:৩১
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:৩১

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
 
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে
সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসিম আরো জানান, আগুনের ঘটনায় উদ্ধার করা মরদেহটি একজন পুরুষের। আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় এবং এ ঘটনায় অন্য কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম