• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:২৩
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার বড় ভাই ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে দোয়া ও মোনাজাত শেষে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। রাজনৈতিক টানাপড়েনের বাইরেও দুই ভাইয়ের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই বেশ নিবিড় ছিল বলে জানা যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম