• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ক্রিকেটারকে বিয়ে করছেন পূজা হেগড়ে

প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৯
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৯

 

ক্রিকেটারকে বিয়ে করছেন পূজা হেগড়ে
বলিপাড়ায় একের পর এক বাজছে বিয়ের সানাই। সম্প্রতি পরিণীতি চোপড়ার বিয়ের পর এবার পাত্রী অভিনেত্রী পূজা হেগড়ে। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি তৈরি। খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।

সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বাইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না কেউ।

এদিকে সিনেমার কেরিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবি থেকেই বলিউডে পা রাখেন তিনি। এর পর ‘সার্কাস’, ‘বিস্ট’ ছবিতেও দেখা যায়। এমনকি, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা গিয়েছিল পূজাকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম