• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:২৫
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:২৫

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার দুপুরের পর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দলটির নেতারা বলেছেন, বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। দুপুরের পর হঠাৎ করেই ফিরোজার সামনে পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। একই সঙ্গে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

এদিকে হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেয়ার পর সন্ধ্যায় বাসায় ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আর তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম