• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪ ২:২৪
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ২:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
গুরুতর অসুস্থ কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগমান করতে হবে। আমরা এই আন্দোলনকে একটা চুড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ জুলাই শনিবার বিকেল ৩ টায় নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১ লা জুলাই সারাদেশের মহানগরে এবং ৩ জুলাই সারাদেশের জেলা শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম