• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার লাশ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে

প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:০৩
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:০৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা নামাজ শেষ হয়েছে।

বুধবার বেলা তিনটায় নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকাজুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন।

খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে জানাজা নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন। উপদেষ্টা পরিষদ সদস্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিজেপি সভাপতি আন্দালিভ রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান নেতারা এতে অংশ নেন।

পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকার বেশ কয়েকজন মন্ত্রী এতে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম