• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

খুনি হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২০
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি আরও বলেন, শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। তাকে এনে এই বাংলাদেশে বিচার করে হবে। তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ।’

বৃহস্পতিবার (৫ রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, আমরা স্পষ্ট করে বলি, দেশ এবং দেশের বাইরে যারা খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, বিভিন্নভাবে প্রমোট করছেন, আপনাদের এই দেশের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা ভুলে যায়নি। এই দেশের তরুণ প্রজন্ম আপনাদের ভুলে যায়নি। তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, প্রয়োজনে আবার নামবে।

সারজিস আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে খুনি হাসিনা থেকে শুরু করে, প্রত্যেক খুনের সঙ্গে জড়িত যারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কতিপয় বিপথগামী পুলিশ সদস্য সবাইকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। তাঁরা যদি এটি না পারে তাহলে তাঁদের জায়গা থেকে অন্য বড় বড় গল্প বলে লাভ নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম