• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্রের অগ্নি মশাল ছিলেন খালেদা জিয়া : মিতা রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৬:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৬:২৩

 

নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‘বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অগ্নি মশাল’ মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনোই ভুলতে পারে না। তিনি ছিলেন আপসহীন গণমানুষের নেত্রী। তিনি বেঁচে থাকবেন জনতার হৃদয়ে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) শেরে বাংলা নগরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সকল সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু দেশ ছাড়েননি। তিনি সকল সময় বলতেন আমি বাংলাদেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাবো না। তাইতো কারা নির্যাতনসহ দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়েও আপোষ করেননি তিনি। এজন্যই খালেদা জিয়া বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, মহানগর সদস্য রিনা আক্তার, শান্তা বেগম, জোসনা বেগম, নাসিমা আক্তার প্রমুখ।

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ

রাজধানীর তেজগাঁওয়ের দুর্বৃত্তের গুলি করে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজধানীতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারেরই ষড়যন্ত্র বলে দেশবাসী মনে করছে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ‘মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে অবিলম্বে ঘটনার সাথে সংশ্লিষ্টদের ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।’

তারা বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পরিকল্পিত হত্যাকান্ড ঘটাচ্ছে। এই সকল ঘটনার দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহন করা না হলে আইন-শৃংখলা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে। যার ফলশ্রæতিতে আগামী তে করে জাতীয় নির্বাচন ব্যহত হতে পারে। আবারো গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম