• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গয়েশ্বরের বাড়িতে পুলিশি অভিযানের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৬
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৬

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রায়েরবাজারের বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ সময় বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি করা হয়। বাড়িতে কাউকে না পেয়ে পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরে যান।

সোমবার (৫ ডিসেম্বর) গভীর রাতে ধানমন্ডি থানা পুলিশ এই অভিযান চালায় বলে পরিবারের সদস্যরা জানান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকেন। কিন্তু অভিযানকালে গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় কেউ বাড়িতে ছিলেন না।

এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলে এসব অভিযান চালাচ্ছে। সরকার যতই গ্রেফতার করুক, অভিযান চালাক লাভ হবে না। বরং এতে নেতাকর্মীরা আরও জেদী হয়ে উঠেছে। ঢাকার ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করবে বলে শপথ নিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম