• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গাইবান্ধার নির্বাচন বন্ধ করা সঠিক ছিলো : সিইসি

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৬:০৪
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৬:০৪

 

প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আইন মেনে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করা সঠিক ছিলো।

আজ বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ২টার দিকে এ কথা বলেন তিনি।

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকে সাবেক তিন সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ এবং তিন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানমসহ ১৩ জন অংশ নিয়েছেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত ছিলেন। অন্য নির্বাচন কমিশনার আহসান হাবির বর্তমানে দেশের বাইরে আছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম