• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৩২
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৩২

 

গাজীপুর প্রতিনিধি
ঢাকায় প্রবেশপথে গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে সালনা ব্রিজ এলাকায়। এ অবস্থায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের সালনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকায় প্রবেশপথে গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ৪ বগি লাইনচ্যুত হয়েছে সালনা ব্রিজ এলাকায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও জানা গেছে, আরও ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে লাইন ক্লিয়ার হতে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, রবিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁচ্ছানো মাত্রই চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ট্রেননি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম