• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪ জনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ১১:৫৫
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ১১:৫৫

 

নিউজ ডেস্ক
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া অগ্নিদগ্ধ এক যাত্রীকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ট্রেনে আগুন দেয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।


শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ওদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি কমলাপুর আসছিল। কমলাপুর পৌঁছার কিছু আগে গোপীবাগ কাঁচাবাজারের কাছে ট্রেনটিতে আগুন লাগে। অন্তত চারটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম