• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:৩২
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৪:৩২

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডবিøউটিসি ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মেঃ ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়েপ্রচন্ড ঘন কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম