• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৪০
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৪০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চাকরিতে পুনর্বহালের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।সরকারি আদেশ দেখুন

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় তারা ‘মজলুমদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম। ‘তারেক রহমানের
বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’। ‘দফা এক দাবি এক, পুনর্বহাল-পুনর্বহাল’-সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করার পর চাকরিচ্যুত হওয়ায় তারা ও তাদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন। তাদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

 


চাকরিচ্যুত কর্মকর্তারা তাদের কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তাদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তারা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবে।

চাকরিচ্যুত ব্যাংকার মো. মোক্তার রশিদ বলেন, ‘চাকরি হারানো ব্যাংকাররা খুব কষ্টে দিনাতিপাত করছেন। আমরা হারানো চাকরি ফিরে পেতে চাই, সততার সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ চাই। এর মানে এই নয় যে আমরা দয়া চাই। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমরা পিছু হটব না, থামব না। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এগিয়ে যাব। অধিকার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে ইনশাল্লাহ, ন্যায়ের জয় হবেই।’

প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন। তার আগেই চাকরিচ্যুত ব্যাংকাররা তাদের কর্মসূচি পালন করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম