• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:৩৪
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:৩৪

 

চাঁদপুরে আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বগির দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানো হয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশন–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ১০টায় চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনটির সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।

ট্রেনটির একাধিক কর্মচারীর দাবি, তাঁরা ওই বগির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ জানায়, নির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার ভোর পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। রেলওয়ে পুলিশ জানায়, নির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার ভোর পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম