চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম -ইউকের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা - শীর্ষ খবর
  • আজ সন্ধ্যা ৭:১৮, বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম -ইউকের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

গত ০১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম – যুক্তরাজ্যের নিয়মিত সাপ্তাহিক এক আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন উক্ত ফোরামের উপস্থিত সকল সমন্বয়কারী এবং সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান সমন্বয়কারী ইকবাল এইচ সুমন এবং সার্বিক সহযোগীতায় ছিলেন সমন্বয়কারী ইয়াসমিন আক্তার।এসময় নতুন সদস্যগণ তাঁদের সদস্য ফর্ম পুরন করেন।

দোয়ার প্রারম্ভে ফোরামের সকল সদস্যগণ পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন, যার মধ্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা, বাংলাদেশে নারী শিক্ষায় বিপ্লব এবং গণতন্ত্র রক্ষায় তাঁর অসামান্য অবদানকে স্বরন, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়কারী গোলাম ফারুক রাজা, সমন্বয়কারী মিজানুর রহমান, সদস্য মিজান পাটোয়ারী, সদস্য আবুল হোসেন সহ অন‍্যান‍্য আরও অনেকেই।

উপস্থিত সকলে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট সকলের প্রিয় এই নেত্রীকে দ্রুত সুস্থ করে তাঁদের কাছে ফিরে পাওয়ার আকুতি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ