• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি : বিএনপি প্রার্থী মালেক

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৩

 

প্রেস বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন সিলেট ৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেক।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সমর্থনের পাশাপাশি ব্যাপক সাড়া পাচ্ছি। গত রাতে মহিষাসী এলাকায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে স্থানীয় জনগণ তা প্রতিরোধ করে। তার ভাষ্য অনুযায়ী, সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে। বিষয়টি তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এম এ মালেক বলেন, সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা রয়েছে।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে দাবি করে তিনি আশা প্রকাশ করেন, সিলেট ৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষেই জনগণের রায় যাবে। শতভাগ ভোট না হলেও অন্তত ৯৫ শতাংশ ভোট পড়বে বলে তিনি আশাবাদী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম