• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৯:১৭
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৯:১৭

 

ডেস্ক নিউজ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে গোয়েন লুইসের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপি প্রতিনিধি দলকে দুপুরে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মধ্যাহ্নভোজে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম